৪৫ বলে ৬৪ রানের ঝড়ো ইনিংস খেলে সাজঘরে ফিরলেন সিলেট স্ট্রাইকার্সের ওপেনার নাজমুল হাসান শান্ত। 

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বোলার ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও সিলেটি জামাই মইন আলী খান তাকে বোল্ড আউট করেছেন। 


১৩ ওভার শেষে ৩ উইকেটে ১১০ রান করেছে সিলেট। 

দুদলে যারা খেলছেন-
সিলেট: তৌহিদ হৃদয়, নাজমুল হাসান শান্ত, জাকির হাসান, মুশফিকুর রহিম (উইকেটকিপার), থিসারা পেরেরা, রায়ান বার্ল, জর্জ লিন্ডে, মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক), লুক উড, রুবেল হোসেন, তানজিম হাসান সাকিব।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স: লিটন দাস, সুনীল নারিন, জনসন চার্লস, ইমরুল কায়েস (অধিনায়ক), জাকের আলি, মঈন আলি, মোসাদ্দেক হোসেন, আন্দ্রে রাসেল, তানভীর ইসলাম, মুকিদুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

 

সিলেটভিউ২৪ডটকম / ডালিম