(প্রতীকী ছবি)

সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জে পিকআপচাঁপায় মনাই মিয়ার (৪০) নামে এক যুবকের মৃত্যু ঘটেছে। শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের গোবিন্দগঞ্জ পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

মনাই মিয়া উপজেলার গোবিন্দগঞ্জ এলাকার মল্লিকপুর গ্রামের মৃত মছদ্দর আলীর ছেলে।


স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, শনিবার ভোরে সিলেটের একটি গ্যাস পাম্প থেকে তার অটোরিকশায় গ্যাস ভরে গোবিন্দগঞ্জে ফিরছিলেন চালক মনাই মিয়া। সকাল ৭টার দিকে গোবিন্দগঞ্জ পয়েন্টে আসামাত্র বিপরীতক থেকে আসা দ্রুতগামীর একটি পিকআপ মনাইয়ের অটোরিকশাকে চাপা দিয়ে পিকআপটি দ্রুত গতিতে পালিয়ে যায়। 

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মনাই মিয়াকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে যায় জয়কলস হাইওয়ে থানাপুলিশ। পরে দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি পুলিশ থানায় নিয়ে যায়। তবে পিকআপ চালককে আটক করতে পারেনি। 


সিলেটভিউ২৪ডটকম / ডালিম