দৈনিক পুণ্যভূমি’র সম্পাদক মন্ডলীর সভাপতি, সমাজসেবী ও শিক্ষানুরাগী ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী বলেছেন, খেলাধুলা যুবসমাজের শারিরীক বিকাশে সহায়ক ভূমিকা রাখে। পক্ষান্তরে মাদক শারিরীক বিকাশে বাধাগ্রস্ত হয়ে দাঁড়ায়। তাই মাদক এবং অনৈতিক কার্যকলাপকে না বলে খেলাধুলাকে আমাদের অবসরের খোরাক হিসেবে নিলে সমাজের সকল অসঙ্গতি দূর হবে।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে বালাগঞ্জ উপজেলার পূর্বপৈলনপুর ইউনিয়নের পৈলনপুর গ্রামে পূর্বপৈলনপুর সুপারস্টার ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতায় তিনি একথা বলেন।
ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী টুর্নামেন্টের উত্তরোত্তর সফলতা কামনা করে আয়োজনকারীদের অতীতের ন্যায় যেকোন নৈতিক কাজে পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
যুক্তরাজ্য প্রবাসী হান্নান মিয়ার সভাপতিত্বে ও স্থানীয় সমাজসেবী শেখ লিটন আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. গোলাম কিবরিয়া মাসুক, পূর্বপৈলনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শিহাব উদ্দিন।
এছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সাংবাদিক তারেক আহমদ, ছাত্রনেতা শাহরিয়ার সোহাগ, মো. খলিল মিয়া, জয়নাল আবেদিন শিমুল প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/সবি/ইআ-০৪




