বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্র পরিদর্শন করেছেন মহাপরিচালক নাসরুল্লাহ মো. ইরফান।
 

তিনি শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) দু’দিনের সফরে সিলেট পৌঁছান।


সর্বপ্রথম টিলাগড়স্থ প্রেরণ কেন্দ্র এবং মিরের ময়দানস্থ উন্নয়ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করে প্রকল্পের কাজের সঠিক সঠিক অগ্রগতীতে সন্তোষ প্রকাশ করে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ সমাপ্তির উপর মহাপরিচালক গুরুত্বারোপ করেন।
 

পরিদর্শন শেষে সন্ধ্যায় মিরের ময়দানস্থ বেতার ভবন মিলনায়তনে বাংলাদেশ বেতার, সিলেট কেন্দ্রের আঞ্চলিক পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ তারিক এর সভাপতিত্বে ও সহকারী পরিচালক প্রদীপ চন্দ্র দাস এর সঞ্চালনায় বেতারের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।
 

উপ—আঞ্চলিক পরিচালক সৈয়দ জাহিদুল ইসলাম এর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সভায় বক্তব্য রাখেন- সিলেট কেন্দ্রের সাবেক আঞ্চলিক পরিচালক ও বাংলাদেশ বেতার কৃষি সার্ভিস দপ্তর এর পরিচালক মো: ফখরুল আলম, প্রকল্প পরিচালক জিল্লুর রহমান, বাংলাদেশ বেতার সিলেট এর আঞ্চলিক প্রকৌশলী আবুল হাসান মোঃ ফয়সল, আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক রুপা দেবনাথ।
 

সভায় সর্বাধুনিক প্রযুক্তি এবং সময়ের সাথে তাল মিলিয়ে নিউ মিডিয়া ব্যবহারের মাধ্যমে অনুষ্ঠানকে আরো শ্রোতাবান্ধব করার উপরে সফররত মহাপরিচালক অনুষ্ঠান, বার্তা, বিভাগের কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন।
 

এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের উপ আঞ্চলিক পরিচালক মোহাম্মদ আব্দুল হক, পবিত্র কুমার দাস, উপ বার্তা নিয়ন্ত্রক সঞ্জয় সরকার, সহকারী পরিচালক মোঃ দেলওয়ার হোসেন, ইফতেকার আলম রাজন, সহকারী প্রকৌশলী মেসবাহ চৌধুরী প্রমুখ।
 

পরিশেষে মহাপরিচালকের সৌজন্যে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৫