ধন্যবাদ মহান সৃষ্টিকর্তাকে। তিনি আরও একটি সুন্দর দিন উপহার দেয়ার জন্য।

আজ সোমবার , ০৭ ফাল্গুন ১৪২৯, ২০ ফেব্রুয়ারী, ২০২৩ খ্রিস্টাব্দ


২০ ফেব্রুয়ারি গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৫১তম দিন। বছর শেষ হতে আরো ৩১৪ (অধিবর্ষে ৩১৫) দিন বাকি রয়েছে।

বাণী চিরন্তন : জীবনকে এক পেয়ালা চায়ের সাথে তুলনা করা যেতে পারে। যতই তৃপ্তির সাথে আমরা তা পান করি ততই দ্রুত তলার দিকে অগ্রসর হতে থাকি। -ক্রিনেট

ঘটনাবলী

    ১৪৩৭ - স্কটিশ নগরী ব্যর্থ হয়।
    ১২৫৮ - মোঙ্গল সেনাপতি হালাকু খাঁর হাতে বাগদাদের খলিফা মুস্তাসিম বিল্লাহ পরিবার ও অমাত্যবর্গসহ নিহত হন।
    ১৫০৩ - পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা দক্ষিণ ভারতের কান্নানো বন্দর থেকে আফ্রিকায় মোজাম্বিকের উদ্দেশে যাত্রা করেন।
    ১৮০৯ - সায়াগোসার যুদ্ধে ফরাসিদের কাছে স্পেনীয়রা পরাজিত হয়।
    ১৮১১ - অস্ট্রিয়া নিজেকে দেউলিয়া ঘোষণা করে।
    ১৮৩৫ - কলকাতা মেডিক্যাল কলেজে প্রথম ক্লাস শুরু হয়।
    ১৮৬৮ - বাংলা সাপ্তাহিক হিসেবে অমৃতবাজার পত্রিকা প্রথম প্রকাশিত হয়।
    ১৯০৬ - উত্তর নাইজেরিয়ায় বিদ্রোহ শুরু হয়।
    ১৯৬২ - প্রথম মার্কিন নভোচারী জন এইচ গ্লেন জুনিয়র এর কক্ষ পথে অবতরণ করেন।
    ১৯৬৭ - ইন্দোনেশিয়ায় জে. সুহার্তোর কাছে প্রেসিডেন্ট সুকর্নের সকল নির্বাহী ক্ষমতা হস্তান্তর করা হয়।
    ১৯৭২ - বাংলাদেশকে স্বীকৃতি দেয় মরিশাস।
    ১৯৭৫ - এক প্রেসিডেন্সিয়াল আদেশের মাধ্যমে বলা হয়, আওয়ামী লীগের সকল সংসদ সদস্য বাকশালের সদস্য হিসেবে বিবেচিত হবে।
    ১৯৭৭ - বাংলাদেশ সরকার রাষ্ট্রীয় পুরস্কার একুশে পদক প্রবর্তন করে।
    ১৯৮৪ - রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানীকে সিলেটে দাফন সম্পন্ন করা হয়।
    ১৯৮৭ - অরুণাচল প্রদেশ ও মিজোরাম ভারতের পূর্ণরাজ্য হিসাবে গঠিত হয়।
    ১৯৯১ - যুগোশ্লাভিয়া থেকে বিচ্ছিন্ন হতে স্লোভেনিয়ার পার্লামেন্ট সদস্যদের ভোটে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীয় হয়।
    ১৯৯৯ - ভারতের প্রধানমন্ত্রী বাজপেয়ী ১০ বছরের মধ্যে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দু’দেশের মধ্যে বাণিজ্যিক বাস সার্ভিসে করে পাকিস্তান সফর করেন।

জন্ম

    ১৭৫৯ - জার্মান চিকিৎসক যোহান খৃস্টান রেইল জন্মগ্রহণ করেন।
    ১৭৯৪ - আইরিশ লেখক উইলিয়াম কারলেতন জন্মগ্রহণ করেন।
    ১৮৮৮ - ফরাসি ঔপন্যাসিক ঝর্ঝ বের্নানোস জন্মগ্রহণ করেন।
    ১৯৩৭ - নোবেল পুরস্কার বিজয়ী জার্মান রসায়নবিদ রবার্ট হুবার জন্মগ্রহণ করেন।
    ১৯৫১ - গর্ডন ব্রাউন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী।
    ১৯৭৮ - জার্মান অভিনেত্রী জুলিয়া জেন্টশ জন্মগ্রহণ করেন।
    ১৯৮৬ - নুসরাত ইমরোজ তিশা, বাংলাদেশের অভিনেত্রী।
    ১৯৮৯ - আমেরিকান অভিনেতা জ্যাক ফালাহে জন্মগ্রহণ করেন ।

মৃত্যু

    ১৪৩৭ - স্কটল্যান্ডের রাজা প্রথম জেমস নিহত হন।
    ১৭০৭ - সম্রাট আওরঙ্গজেব মৃত্যুবরণ করেন।
    ১৯০৭ - নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি রসায়নবিদ হেনরি মিশান, মৃত্যুবরণ করেন।
    ১৯১৬ - নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ সাংবাদিক ও রাজনীতিবিদ ক্লাস পন্টুস আরনল্ডসন মৃত্যুবরণ করেন।
    ১৯২৮ - বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক, সাহিত্যিক ও রাজনীতিবিদ ফয়েজ আহমেদ মৃত্যুবরণ করেন।
    ১৯৪৯ - স্বাধীনতা আন্দোলনে কংগ্রেসের সদস্য অবিভক্ত স্বাধীন বাংলা তথা 'সার্বভৌম বাংলাদেশ' গঠনের অন্যতম প্রবক্তা ও লেখক কিরণশঙ্কর রায়। (জ.২৫/১০/১৮৯১)
    ১৯৫০ - শরৎচন্দ্র বসু, বাঙালি জাতীয়তাবাদী, পেশায় ব্যারিস্টার এবং ভারতের স্বাধীনতা কর্মী।(জ.১৮৮৯)
    ১৯৬৮ - ইংরেজ পরিচালক এন্থনি আসকুইথ, মৃত্যুবরণ করেন।
    ১৯৭১ - ভারতের স্বাধীনতা আন্দোলনের নিরলস কর্মী ও ফরোয়ার্ড ব্লক নেতা হেমন্তকুমার বসু(জ.০৫/১০/১৮৯৫)
    ১৯৭২ - নোবেল পুরস্কার বিজয়ী জার্মান বংশোদ্ভূত আমেরিকান পদার্থবিদ ও একাডেমিক মারিয়া গ্যোপের্ট-মায়ার মৃত্যুবরণ করেন।
    ১৯৭৬ - নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি বিচারক রেনে কাসাঁ মৃত্যুবরণ করেন।
    ১৯৮৬ - বাংলা সাহিত্যে গোয়েন্দা চরিত্র কিরীটি রায়ের স্রষ্টা ভারতীয় বাঙালি সাহিত্যিক নীহাররঞ্জন গুপ্ত ( জ.০৬/০৬/১৯১১)
    ১৯৯২ - আমেরিকান অভিনেতা ডিক ইয়র্ক মৃত্যুবরণ করেন ।
    ২০০৩ - গোলাম মুস্তাফা, বাংলাদেশি অভিনেতা।
    ২০০৫ - ইংরেজ গণিতবিদ টমাস ওয়িল্লমরে মৃত্যুবরণ করেন ।
    ২০১২ - ফয়েজ আহমেদ, বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক, সাহিত্যিক, রাজনীতিবিদ।
    ২০২১ - একু‌শে পদকপ্রাপ্ত প্রবীণ অভি‌নেতা এটিএম শামসুজ্জামান। (জ. ১০/০৯/১৯৪১)

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/মিআচৌ