ধন্যবাদ মহান সৃষ্টিকর্তাকে। তিনি আরও একটি সুন্দর দিন উপহার দেয়ার জন্য।

আজ রবিবার , ১৩ ফাল্গুন ১৪২৯, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩ খ্রিস্টাব্দ


২৬ ফেব্রুয়ারি গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৫৭তম দিন। বছর শেষ হতে আরো ৩০৮ (অধিবর্ষে ৩০৯) দিন বাকি রয়েছে।

বাণী চিরন্তন : সময় বেশি লাগলেও ধৈর্য সহকারে কাজ কর, তাহলেই প্রতিষ্ঠা পাবে। —ডব্লিউ এস ল্যান্ডের

ঘটনাবলী

    ৩১৯ - চন্দ্রগুপ্ত মৌর্য পাটলিপুত্রের (পাটনা) সম্রাট হিসেবে কার্যভার গ্রহণ করেন।
    ১৫৩১ - লিসবনে ভূমিকম্পে ২০ হাজার লোক নিহত।
    ১৭৯৭ - ব্যাংক অব ইংল্যান্ড প্রথম এক পাউন্ডের নোট প্রচলন করে।
    ১৮৪৮ - দ্বিতীয় ফরাসি প্রজাতন্ত্র স্থাপিত।
    ১৮৬৩ - লিংকন জাতীয় মুদ্রানীতি স্বাক্ষর করেন।
    ১৮৭০ - নিউ ইয়র্কে প্রথম সাবওয়ে লাইন খুলে দেওয়া হয়।
    ১৮৭১ - ফ্রান্স-জার্মানির মধ্যে ভার্সাই চুক্তি স্বাক্ষর।
    ১৮৮৪ - ব্রিটেন ও পর্তুগালের মধ্যে প্রথম চুক্তি স্বাক্ষরিত হয়।
    ১৯০৭ - রয়েল অয়েল ও শেল একত্র হয়ে ব্রিটিশ পেট্রোলিয়ামের যাত্রা শুরু।
    ১৯২১ - ইরান ও সাবেক সোভিয়েত ইউনিয়নের মধ্যে একটি মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয়।
    ১৯৩১ - কলকাতায় মুসলিম ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।
    ১৯৩৭ - ব্রিটিশ বাংলার প্রায় সওয়া ২ লাখ চটকল শ্রমিকের ৭৪ দিনের সাধারণ ধর্মঘট শুরু।
    ১৯৫২ - ব্রিটেন পারমাণবিক বোমা তৈরির কথা ঘোষণা করে।
    ১৯৬৯ - রাওয়ালপিন্ডিতে সরকার ও বিরোধী দলের মধ্যে গোল টেবিল বেঠক।
    ১৯৮০ - ইসরাইল ও মিশরের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপন।
    ১৯৮৭ - জাতীয় সংসদে বাংলা ভাষা প্রচলন বিল পাস।
    ১৯৯১ - উপসাগরীয় যুদ্ধের অবসান।

জন্ম

    ১৮০২ - ভিক্টর হুগো, ফরাসি সাহিত্যিক, রাজনীতিবিদ এবং মানবাধিকার কর্মী।(মৃ.২২/০৫/১৮৮৫)
    ১৮৬১ - বুলগেরিয়ার জার প্রথম ফার্দিনান্দের জন্মগ্রহণ করে।
    ১৮৬৯ - রুশ বিপ্লবী ও লেনিনের জীবনসঙ্গিনী নাদেজদা ক্রুপস্কায়া জন্মগ্রহণ করেন।
    ১৯০০ - অনাথনাথ বসু,বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ।(মৃ.২৬/১২/১৯৬১)
    ১৯০৮ - শিশু সাহিত্যিক লীলা মজুমদার জন্মগ্রহণ করেন।(মৃ.২০০৭)
    ১৯০৯ - তালাল বিন আবদুল্লাহ, জর্ডান এর দ্বিতীয় বাদশাহ।
    ১৯৩৬ - নূর মোহাম্মদ শেখ, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী একজন শহীদ মুক্তিযোদ্ধা৷
    ১৯৩৭ - মনমোহন দেসাই প্রখ্যাত ভারতীয় চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক ।(মৃ.১/০৩/১৯৯৪)
    ১৯৭৩ - ওলে গানার সলশেয়ার, একজন নরওয়েজীয় ফুটবলার।
    ১৯৮২ - লি না, চীন তথা এশিয়ার ১ম খেলোয়াড় হিসেবে যে-কোন গ্রাণ্ড স্লাম বিজয়ী।

মৃত্যু

    ১৫৭৭ - সুইডেনের রাজা ষোড়শ এরিক মৃত্যুবরণ করেন।
    ১৯৬৬ - বিনায়ক দামোদর সাভারকর - ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ও হিন্দুত্ববাদী নেতা।
    ১৯৮০ - শ্যামমোহিনী দেবী নিখিল ভারত নারীশিক্ষা পরিষদের প্রতিষ্ঠাত্রী ও স্ত্রীশিক্ষা বিস্তারসহ ভারতের স্বাধীনতা আন্দোলনের এক অগ্রণী ব্যক্তিত্ব।(জন্ম- ১০ ফেব্রুয়ারি,১৮৮৭)
    ১৯৮৫ - সন্তোষকুমার ঘোষ ভারতের প্রখ্যাত বাঙালি সাহিত্যিক ও সাংবাদিক।(জ.০৯/০৯/১৯৩০)
    ১৯৮৬ - ইরানের বিশিষ্ট সঙ্গীতজ্ঞ ও সঙ্গীত শিল্পী গোলাম মোহসিন বানান মৃত্যুবরণ করেন।
    ২০০৮ - স্বনামধন্য বাঙালি চিন্তাবিদ, শিক্ষাবিদ, দার্শনিক, এবং সাহিত্য সমালোচক শিবনারায়ণ রায়। (জ.১৯২১)
    ২০১৫ - অভিজিৎ রায়, বাংলাদেশী প্রগতিশীল ও মুক্তচিন্তার অন্যতম পথিকৃৎ, মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা। লেখক এবং ব্লগার।

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/মিআচৌ