কুরআন শিক্ষা প্রশিক্ষণ বোর্ড বাংলাদেশ কর্তৃক পরিচালিত রমযান মাসব্যাপি কুরআন শিক্ষা প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হবে।
আগামী (২৫ মার্চ) শনিবার বাদ যোহর সিলেট নগরীর ঘাসিটুলা মজুমদারপাড়াস্থ জামিয়া ইসলামিয়া দারুল কুরআন বোর্ড কমপ্লেক্সের প্রধান কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
প্রতিদিন ১ম জামাত থেকে সনদ জামাত পর্যন্ত আবাসিক/অনাবাসিক উভয় ধরনের শিক্ষার্থীদের সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই প্রশিক্ষণ কার্যক্রম চলবে।
উক্ত কোর্সে প্রশিক্ষণ প্রদান করবেন শায়খুল ক্বোররা মাওলানা মোজাম্মিল হেসাইন চৌধুরী, সাত ক্বিরাতের ক্বারী হাফিজ মাওলানা দেলওয়ার হোসেন (ফাজিল-পটিয়া মাদ্রাসা চট্টগ্রাম), মাওলানা ক্বারী আব্দুল্লাহ আল মামুন (চট্টগ্রাম), মাওলানা ক্বারী মুফতী সিকন্দর আলী (সিলেট), মাওলানা ক্বারী মুতিউর রহমান, মাওলানা ক্বারী যুবাইর আহমদ, মাওলানা ক্বারী হেলাল আহমদ, মাওলানা ক্বারী মুখতার আহমদ সহ অন্যান্য অভিজ্ঞ প্রশিক্ষকবৃন্দ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১১




