“সাংবাদিক” শব্দটি একটি বাংলা শব্দ। বাংলা ভাষায় এর এক অর্থ হচ্ছে ঔ ব্যক্তি, যিনি কোন সংবাদ বা খবর বহন করে নিয়ে অন্যের কাছে পৌঁছান। ইংরেজিতে এটির অনেক প্রতিশব্দ আছেঃ
১. শব্দটির etimology হচ্ছে - (Ref: DIURAL-দেখুন).
২. ব্যুৎপত্তিবিজ্ঞান অনুসারে মূল শব্দটি হচ্ছেঃ Journal.
৩. Ref: 1. The POCKET OXFORD DICTIONARY OF CURRENT ENGLISH, Compiled by F. G. Fowler & H. W. Fowler, 4th edition, January 1930.
৪. এ থেকে বেরিয়ে এসেছেঃ Journalist, Journalism, Journalese, Journalistic, Journalize, etc.
৫. 5. Ref: 2. OXFORD ADVANCED LEARNER’S DICTIONARY (new edition), A S Hornby, Chief Editor: A P Cowie, OXDORD UNIVERSITY PRESS, 1st Edition-1948 – (এটাও
দেখুন), যদি যোগ্যতা থাকে।
আরও দেখুন, “চির-আধুনিক মহা বিজ্ঞান-গ্রন্থ আল-র্ক্বোআন”, কী বলে?
(“চির-আধুনিক মহা বিজ্ঞান-গ্রন্থ-আল-র্ক্বোআন”) কে এ উপাধি আজ পর্যন্ত কেউ দিতে পারে নি। দিতে পেরেছি শুধু আমিই।
. ৫. আল্-হিসাবعَلَيْكَ الْبَلَاغُ وَعَلَيْنَا
আপনাকে আমি চিনিও না, নামও জানি না। আপনার বাড়ি কোথায়, তা-ও আমি জানি না।
মনে রাখবেন, দেশে-বিদেশে আমি আজীবন উচ্চ-পর্যায়ের একজন ইংরেজির অধ্যাপক। ১৪টি দেশের শিক্ষার্থীদেরকে আমি পড়িয়েছি। কিন্তু ভুলেও ভাববেন না, অমি আরবি ভাষা-গ্রামার কিছুই বুঝি না বা লিখতেও পারি না, যদিও মাদ্রাসায় যাওয়ার কোন সৌভাগ্য আমার কখ্খনো হয় নি।
আর চাইলে, আগামীকালই আমি যে কোন এক উপদেষ্ঠা বা মন্ত্রী হতে পারব, আর মনে হয়, আপনার এ যোগ্যতা আদৌ নেই, বড় কোন কাজও নেই, তাই কু-কাজ করে, অন্যকে ছোট করে, নিজে ভাইরাল হতে চান?
আমি আমীর হামযাকে চিনি না, তার বাড়িও জানি না।
তাই, মানুষকে সম্মান দিয়ে ভাল কাজ করতে শিখুন, কু-কাজ করে ভাইরাল হওয়ার ধান্দা পরিত্যাগ করুন।
আমি এখন আল্লাহ্র র্ক্বোআন থেকে মাত্র তিনটি প্রশ্ন আপনাকে করব। আর করলেই আপনাকে আমি মেপে নিতে পরাব। প্রশ্নঃ
১. কে, কখন, কোথায়, কী জন্য সর্বপ্রথম রিমোট-কন্েট্রাল কাকে দিয়েছিলেন এবং ঐ জিনিষটা আসলে কী রকম জিনিষ ছিল?
২. ইব্রাহীম (আঃ) এর নাম কালামে পাকে ৬৯ বার আস্ল কেন?
৩. ১০ জন বিখ্যাত-কুখ্যাত ফেরাউনের নাম বলেন ও তাদের কার রাজত্বকাল কবে থেকে কবে ছিল?
আরবি ‘রিসালাহ’ শব্দের সাধারণ বাংলা এক অর্থ হচ্ছে ‘চিঠি’। আর যে বা যিনি ঐ চিঠি বহন করে নিয়ে প্রাপকের কাছে পৌঁছান, আরবিতে তিনি হচ্ছেন ‘রাসূল’। এই হিসেবে, জিব্রাঈলও হচ্ছেন আল্লাহ্র একজন বার্তাবাহক বা রাসূল।
খ. আর, জিব্রাঈলের নিকট থেকে বার্তা বা সংবাদ অর্থাৎ ‘ওহী’ অর্থাৎ আল্লাহর হুকুম পেয়ে নবিজী মানুষের কাছে র্ক্বোআনের অর্থাৎ ইসলামের দাওয়াত দিতে আরম্ভ করলেন। এ র্ক্বোআনের সংবাদ-সমূহের কোন-কোনটা মহা বড় বড় সুসংবাদ, আর, কোন-কোনটা ভয়ঙ্কর আযাবের দুঃসংবাদ।
এ হিসেবে এবং এর মর্মার্থ অনুযায়ী জিব্রাঈলও আল্লাহ্র পক্ষ থেকে নবীজির কাছে একজন বিখ্যাত-সম্মানিত সংবাদ-বাহক-সংবাদ-দাতা-সাংবাদিক।
ঠিক্ একইভাবে, নবীজিও তাঁর উম্মতদের কাছে আল্লাহ্র একজন মহা বড় সংবাদ-বাহক-মহা-সম্মানিত সংবাদ-দাতা-সাংবাদিক। নবজিীকে সম্মান দিয়ে, এক অর্থে ‘সাংবাদিক’ বলা না গেলে, “পৌঁছান”- এ হুকুম আল্লাহ করতেন না। তিনি কী পৌঁছাবেন? তাই, তিনিও অবশ্যই আল্লাহ্র দেয়া বা পাঠানো সংবাদ বা খবরসমূহ, অর্থাৎ আল-র্ক্বোআন তাঁর উম্মতদের কাছে পৌঁছানোর জন্য নির্বাচিত একজন মহা সাংবাদিক, জাগতিক ও আধ্যাত্বিক, উভয় অর্থে।
সুতরাং এ অর্থে নবীজিকে মানবের কাছে আল্লাহ্র একজন সম্মানিত ‘সাংবাদিক’ আখ্যা দিলে কেউ-ই কাফের হবে না বরং যিনি এ রকম ফতোয়া দিবেন, উনি নিজেই কাফের হয়ে যেতে পারেন।
বাকিটা মহা-জ্ঞানী আল্লাহ্-ই উত্তমভাবে জ্ঞাত আছেন।
অতএব, আমরা কেউই যেন শয়তানের ধোকায় না পড়ি।
আমি এক গোনাগার বান্দা আপনার জন্যও দোয়া করব ইন্ শা আল্লাহ্। আর, আমিও আপনার নিকট একজন দোয়া-প্রার্থী।
আমাদেরকে মানতেই হবে, আমাদের নবীজি সাঃ যেমন ছিলেন ইয়াতীম, তেমনি পেয়েছিলেন অভিভাবক; তিনি যেমনি ছিলেন অসহায়, তেমনি পেয়েছিলেন সহায়, আশ্রয় এবং আদর-যতœ; যেমন ছিলেন গরীব, তেমনি হয়েছিলেন ধনী, যেমনি ছিলেন পথহারা, তেমনি পেয়েছিলেন মহা-র্ক্বোআনের মহা নূর, আর মহা হেদায়েত, যেমনি ছিলেন অস্ত্রহীন, তেমনি পেয়েছিলেন অস্ত্রভাÐারের মালিকানা, যেমনি ছিলেন এক সাধারন মানুষ, যুদ্ধের ময়দানে তেমনিই ছিলেন একজন বিখ্যাত ফিল্ড মার্শাল, যেমনি ছিলেন নিরক্ষর, তেমনি হয়েছিলেন মহা জাগতিক ও ঐশী-জ্ঞানী এক মহামানব, যেমনি ছিলেন দেশহীন, ঠিকানা-হীন ও রাষ্ট্রহীন, তেমনি হয়েছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ট রাজনীতিবিদ, রাষ্ট্্রনীতিবিদ, শেনীতিবিদ, আল্লাহ্র জমিনে আল্লাহ্র দ্বীন-কায়েমকারী এক মহা-রাষ্ট্রনায়ক। আর, জীবনের শেষ ১০ বছর ২ পরাশক্তি: রোম-পারস্যসহ কেউই তাঁর সমকক্ষ ছিল না।
লেখক: প্রফেসর ড. মো.আতী উল্লাহ, ইংরেজি বিভাগের প্রতিষ্ঠাতা ও ২৪ বছরের বিভাগীয় প্রধান, বিভাগের সাবেক জ্যেষ্ঠতম অধ্যাপক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট, ও দেশে-বিদেশে ৪৬ বছরের ইংরেজি ভাষা ও ইংরেজি সাহিত্যের শিক্ষক।




