মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ কুয়েত। দেশটিতে ধুধু মরুভূমি। সে দেশে প্রায় ৩ লাখের বেশি বাংলাদেশির বসবাস। বিশেষ করে দেশের কৃষি খামার ও সবজি চাষে বাংলাদেশিদের রয়েছেন ব্যাপক সফলতা।


কুয়েতে কর্মরত বাংলাদেশি প্রবাসীরা তাদের কর্মনিষ্ঠা ও দক্ষতার মাধ্যমে দেশটির নির্মাণ, কৃষি এবং সবুজায়নে অত্যন্ত প্রশংসনীয় অবদান রাখছেন। অনেক বাংলাদেশি কর্মী কুয়েতের বিভিন্ন এলাকার মসজিদ বা প্রতিষ্ঠানের বাইরে শাকসবজি ফলমূল ও বিভিন্ন জাতের গাছ যেমন খেজুর গাছের পরিচর্যা ও রুপনে যুক্ত  রয়েছেন। এমনি এক বাংলাদেশি নাম জাফর আহমেদ দীর্ঘ দশ বছর যাবত কুয়েত সুয়েখ সানাইয়া এলাকার মসজিদ আল লতিফাতে মুয়াজ্জিন হিসাবে কাজ করছেন। দীর্ঘ দিন কাজ করার সুবাদে মসজিদের  পাশে বেশ কয়েকটি খেজুর গাছের চারা রোপন করেন। নিয়মিত গাছের পরিচর্যা শুরু করেন। বর্তমানে বেশ কয়েকটি খেজুর গাছে ভাল ফলন এসছে।
 


আমাদের এ প্রতিবেদক, সম্প্রতি সরজমিনে মসজিদে পরিদর্শন কালে বাংলাদেশি জাফর আহমেদ জানান, তার এ খেজুর গাছের চারা রোপণ ও পরিচর্যার এক সফলতার গল্প। তার রোপণ কৃত খেজুর গাছের ফলন দেখতে প্রবাসীদের পাশাপাশি স্হানীয় আরবিয়ান নাগরিকরা ভীড় করেন। অনেকে তার মসজিদের কাজের পাশাপাশি এ মহৎ কাজের ভূয়সী প্রশংসা করেন।

 


সিলেটভিউ২৪ডটকম/আলাল/এসডি-১৪