(কবিতা)
তোমাকে পাঠ করার পর
তোমাকে পড়তে পারাই শেষ কথা নয়
পাঠ করার পর যখন রিভিশন করি
কষ্টকর মনে হয় এক জনমের
আরো বেশি কঠিন লাগে তুলনামূলক পাঠে--
রূপসী শিকারে ব্যস্ত থাকে যারা
দৃষ্টিসীমায় তাদের কেবল রক্ত-লালা ঝরে
আমি স্রেফ তাদের চোখে তুচ্ছ কামুক এক!
নারী কখনো এমন হতে পারে না
নারীর কলাবিদ্যা এত সরল নয় কিছুতেই
দূর থেকে দেখে দেখে কালি মাখাই
কালির ভাজে ভাজে রূপসীর ছবি
হৃদয় এবং রক্তে ঢেউ জাগে উথাল
আমাকে তার পায়ের নখেও মানাবে না।
আমি যার গীত গাই সে-ই কেন এতশ্রী?
আমি যার সীমানা ছুঁই তার দেহেই দ্যূতি কেন?
আমার চোখের রশ্মি ধরে রূপ কেন ছোটে তার?
রাত বিরেত দিন বিকেল সব একাকার
প্রহর জুড়ে শূধু তাহার নামটিই ধ্বনিত হয়!
আমার পাঠগ্রন্থ বড় হতে থাকে
যেদিকে তাকাই ঝলকে ঝলকে
পৃষ্ঠার পর পৃষ্ঠা জুড়ে যেতে থাকে
জগত জোড়া এক বই রচিত হতে থাকে।
তোমাকে পাঠ করার পর আমি হণ্য হয়ে যাই।




