শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ফজলে এলাহী মোহাম্মদ ফয়সালের লেখা বই প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীকে প্রদান করেন।
রবিবার সন্ধ্যায় মন্ত্রীর সিলেটের কার্যালয়ে অধ্যাপক ড. ফজলে এলাহী মোহাম্মদ ফয়সাল মন্ত্রী আরিফুল হক চৌধুরীর হাতে তুলে দেন।
"সিলেটের বিনিয়োগ সম্ভাবনা"— বইটিতে অন্তর্ভুক্ত সিলেট জেলার বিভিন্ন উপজেলাসমূহের বিনিয়োগ সম্ভাবনা বিষয়টি নিয়ে বেশ আগ্রহ প্রকাশ করেন। লেখক কর্তৃক প্রদানকৃত অন্যান্য বইসমূহ হলো— অপরিহার্য ব্যবসা ও ফিন্যান্স, বিনিয়োগ চাই এবং কর্মসংস্থান ও ব্যবসা।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৭




