ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমির পরিবারে স্বস্তি ফিরে এসেছে। নিখোঁজ হওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই তার নানার সন্ধান পাওয়া গেছে।


রবিবার দুপুরে মুন্সীগঞ্জের ঢালিকান্দি পুরাবাজার এলাকা থেকে হিমির নানা হঠাৎ নিখোঁজ হন। সব জায়গায় খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে, রাত ৮টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেন অভিনেত্রী। সেখানে তিনি ভক্ত ও অনুসারীদের কাছে নানাকে খুঁজে পেতে সহযোগিতার অনুরোধ জানান।
 

তবে নিখোঁজের ঘটনায় অভিনেত্রীকে খুব বেশি সময় উদ্বেগের মধ্যে কাটাতে হয়নি। সামাজিক মাধ্যমে পোস্ট করার পর রাত ১২টার দিকে হিমি আরেকটি পোস্টে জানান যে তার নানার খোঁজ পাওয়া গেছে। আগের পোস্টটি আপডেট করে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, নানাকে পাওয়া গিয়েছে।’
 

জানা গেছে, হিমির নানা মূলত ‘ভুলে যাওয়া’ (ডিমেনশিয়া বা স্মৃতিভ্রম) জনিত সমস্যায় ভুগছেন। এই শারীরিক অসুস্থতার কারণেই তিনি প্রায়ই পথ হারিয়ে ফেলেন। এর আগে গত বছরের ১৭ ফেব্রুয়ারিও তিনি একইভাবে নিখোঁজ হয়েছিলেন। নানাকে ফিরে পাওয়ার পর হিমি এবং তার পরিবার শুভাকাঙ্ক্ষী ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। প্রিয় মানুষকে অক্ষত অবস্থায় ফিরে পাওয়ায় ভক্তরাও সামাজিক মাধ্যমে স্বস্তি প্রকাশ করছেন।



সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-১৩