ছবি: সংগৃহিত

জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেয়ার ঘটনা হয়েছে। নেত্রকোণা শহরের মোক্তারপাড়া এলাকায় মগড়া নদীর সেতুর একপাশে জুলাই স্মৃতিস্তম্ভটির অবস্থান।

 

বুধবার (১০ জুন) ফেসবুকে স্মৃতিস্তম্ভটিতে আগুন দেয়ার ২৫ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে।

 

ক্লিপে দেখা যায় রাতের আঁধারে স্মৃতিস্তম্ভটিতে কে বা কারা আগুন দিয়েছে। আগুন লাগার পর তিন যুবককে স্মৃতিস্তম্ভের মূল বেদি থেকে নেমে যেতে দেখা যায়। এসময় কয়েকজনের ‌‘শেখ হাসিনা ও জয়বাংলা শ্লোগান’ শোনা যায়।

 

আজ (বুধবার) সকালে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন লাগানোয় পোড়ার চিহ্ন দেখা যায়।

 

নেত্রকোণা মডেল থানার ওসি মো: আল মামুন সরকার জানান, সকালে ঘটনাস্থল পুলিশ সুপার তরিকুল ইসলামসহ উধ্বতন কর্মকর্তারা পরিদর্শন করেছেন। কেরোসিন দিয়ে আগুন লাগালেও স্মৃতিস্তম্ভটি স্টীলের নির্মিত হওয়ায় ক্ষতিগ্রস্ত হয়নি। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে জানান ওসি।

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইকে