ছবি: সংগৃহিত

তীব্র গরমে অতিষ্ঠ সিলেটের জনজীবন। প্রায় ৩৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হাসফাঁস করতে করতে কেটেছে বৃহস্পতিবার। গত ২৪ ঘন্টায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকলেও তা আর হয়নি। বৃষ্টি হয়েছে সামান্য। এ অবস্থায় আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে।

 

বৃহস্পতিবার (১১ জুন) সিলেট আবহাওয়া অফিস এসব তথ্য জানায়। তারা জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত) সিলেট অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে মাত্র ২ দশমিক ৯ মিলিমিটার। এরপর আর এক ফোটাও বৃষ্টি হয়নি। আর তাই গরম ছিল তীব্র।

 

বৃহস্পতিবার সিলেট অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৩ ডিগ্রি সেলসিয়াস।

 

এদিকে আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে সিলেট অঞ্চলের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি, কোথাও আবার ভারী বৃষ্টিপাত হতে পারে। কোথাও আবার বজ্রসহ বৃষ্টির আশঙ্কার কথাও বলা হয়েছে।

 

দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তীত থাকতে পারে বলেও জানিয়েছে সিলেট আবহাওয়া অফিস।

 

সিলেটভিউ২৪ডটকম/ইকে