টিভি সেন্টার এলাকার এক মসজিদে জুমার নামাজ শেষে বাসায় ফেরার সময় পলাশ নামের এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (১২ জুন) দুপুর ২টার দিকে রাজধানীর রামপুরা টিভি সেন্টার এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান।
ওসি আসাদুজ্জামান বলেন, আজ পলাশের বাসায় মিলাদ ছিল। মসজিদে জুমার নামাজ শেষে বাসায় যাওয়ার উদ্দেশ্যে তিনি রামপুরা টিভি সেন্টারের উল্টো পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময়ে মোটরসাইকেল যোগে এসে দুইজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি গুলি করে পালিয়ে যায়।
তিনি বলেন, ঘটনার পরপরই পলাশকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। বেঁচে আছে কি না সেটা এখনো বলতে পারছি না।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-১৩




