সিলেটের গোলাপগঞ্জে কৃসি প্রযুক্তি মেলা উদ্বোধন করা হয়েছে। শনিবার উপজেলা কমপ্লেক্সের মাঠে এই মেলা উদ্বোধন করেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত মেলায় অন্যান্যদের উপস্তিত ছিলেন- সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মহি সুন্নাহ চৌধুরী নার্জিস, গোলাম কবির চৌধুরী শাহিন, জেলা বিএনপির সহ সভাপতি নাজিম উদ্দীন লস্কর, নজমুল ইসলাম পুতুল, উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাশরেফুল আলম, উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, গোলাম উপজেলা বিএনপির সহ সভাপতি কফিল উদ্দিন মেম্বার, পৌর বিএনপির সহসভাপতি মুজিবুর রহমান মুজিব, সাধারণ সম্পাদক কাউন্সিললর নজরুল ইসলাম, সদস্য সুফিয়ান আহমদ খাঁন, জেলা যুবদলের মৎস্য বিষয় সম্পাদক সুলতান মাহমুদ, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মোহাম্মদ লায়েছ আহমদ, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক বাদল আহমদ, রাজু আহমদ তালুকদার, সদস্য সাকিল আহমদ, পৌর ছাত্রদলের আহবায়ক তারেক আহমদ চৌধুরী ও যুগ্ম আহবায়ক ফয়েজ আহমদ।
সিলেটভিউ২৪ডটকম/হারিছ/এসডি-১২



