শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এএবিএ সাস্ট) এবং ইউনিকো হসপিটালস পিএলসি, ঢাকা-এর মধ্যে স্বাস্থ্যসেবার সহজলভ্যতা বৃদ্ধির জন্য একটি চুক্তি স্বাক্ষর করা হয়েছে।
কৌশলগত অংশীদারিত্ব চুক্তির লক্ষ্য হচ্ছে, এএবিএ সাস্টের সদস্য ও পরিবারের সরাসরি নির্ভরশীল সদস্যদের জন্য উন্নত ও সাশ্রয়ী সেবা নিশ্চিত করার লক্ষ্য এ চুক্তি স্বাক্ষর করা হয়েছে।
শনিবার (১৩ জুন) ইউনিকো হসপিটালস পিএলসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আর্দ্রা কুরিয়েনের উপস্থিতিতে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
এএবিএ সাস্টের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহ-সভাপতি নাহিয়ান খান, সাধারণ সম্পাদক এরশাদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক রতন অধিকারী রাতুল এবং মো. আজিজুল ইসলাম।
এই অংশিদারিত্ব চুক্তির আওতায় এএবিএ সাস্টের সদস্য ও তাঁদের পরিবারের সরাসরি নির্ভরশীল সদস্যরা ঢাকার ইউনিকো হসপিটালসে বিশেষ ছাড়ে বিভিন্ন চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন। এতে হাসপাতালের আউটডোর (ওপিডি) ও ইনডোর (আইপিডি) সুবিধার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে-ল্যাবরেটরি পরীক্ষা, রেডিওলজি ও ইমেজিং সেবা, (যেমন ইসিজি, ইটিটি, ইকোসহ অন্যান্য পরীক্ষা) চিকিৎসকের পরামর্শ, বিভিন্ন ধরনের ডায়াগনস্টিক ও চিকিৎসা প্রক্রিয়া এবং হাসপাতালের বেড সেবা।
এ বিষয়ে উভয় প্রতিষ্ঠানই মনে করে, এই সহযোগিতা মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং আরও উন্নত, মানবিক ও গ্রাহকবান্ধব সেবা অভিজ্ঞতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের উদ্যোগ এএবিএ সাস্ট কমিউনিটি এবং তাদের বিস্তৃত নেটওয়ার্কের জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার আরও সহজ করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
সিলেটভিউ২৪ডটকম/মোফাজ্জল/এসডি-১৫



