কোম্পানীগঞ্জ উপজেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির ২০২৬-২০২৮ ইংরেজী মেয়াদের কার্যকরি কমিটির অনুমোদন দিয়েছে সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপ।


শনিবার দুপুরে জেলা ট্রাক মালিক গ্রুপের কার্যালয়ে অনুষ্ঠিত কার্যকরি কমিটির সভায় উক্ত কমিটির অনুমোদন দেওয়া হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধিত (লাইসেন্স নং-৭৫) ও আরজিএসসি (টি.ও নং ২৭/১৯৯৫) কর্তৃক অনুমোদিত সিলেট জেলা ট্রাক মালিক গ্রূপের সভা সংগঠনের সভাপতি গোলাম হাদী ছয়ফুলের সভাপতিত্তে¡ ও সাধারণ সম্পাদক নুর আহমদ খান সাদেকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় মোঃ লাল মিয়াকে কোম্পানীগঞ্জ উপজেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি, মোঃ শওকত আলী বাবুলকে কার্যকরি সভাপতি ও মোঃ ফখরুল ইসলামকে সাধারণ সম্পাদক এবং মোঃ নাছির মিয়াকে সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
 

কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন, সহ সভাপতি মোঃ নজরুল ইসলাম, সহ সভাপতি মোঃ ইব্রাহিম খলিল, সহ সাধারণ সম্পাদক মোঃ আবুল বাশার বাদশা, সহ সাধারণ সম্পাদক মোঃ হানিফ মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল্লাহ, কোষাধ্যক্ষ মোঃ এনামুল হক, প্রচার সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য মোঃ নুর মোহাম্মদ, মোঃ রফিক মিয়া, মোঃ শাহ আলম, মোঃ সুরুজ আলী ও মোঃ জুয়েল মিয়া।

সভায় উপস্থিত ছিলেন- সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকার, জেলা ট্রাক মালিক গ্রুপের কার্যকরি সভাপতি নাজির আহমদ স্বপন, সহ সভাপতি আতিকুর রহমান, সহ সভাপতি মুজিবুর রহমান, সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যকরি সভাপতি কাউছার আহমদ, সহ সভাপতি শরীফ আহমদ, সাধারণ সম্পাদক মাছুম আহমদ লস্কর, সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সহ সভাপতি সুহেল রানা, সহ সভাপতি কয়েস আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মিফতাহুল কবির মিফতাহ, সহ সাধারণ সম্পাদক নারায়ন পুরকায়স্থ ফনি, সাংগঠনিক সম্পাদক শাব্বীর আহমদ ফয়েজ, কোষাধ্যক্ষ কয়ছর আলী জালালী, দফতর সম্পাদক মোঃ ফখর উদ্দিন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক জয়নাল উদ্দিন, নির্বাহী সদস্য মোঃ মনছুর আলম ও মঈনুল ইসলাম খান মঈন, সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সহ সাধারণ সম্পাদক আব্দুল মতিন ভিআইপি, সাংগঠনিক সাইফুর রহমান, প্রচার সম্পাদক মাছুম আহমদ, নির্বাহী সদস্য, কামাল হোসেন, জলিল মিয়া, আব্দুল করিম, ইলিয়াছ আহমদ, আলেখ আহমদ সুহেল প্রমূখ।
 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৪