ঘটনাস্থলে অনুপস্থিত থাকার পরও শাহীন আহমদ নামের এক অটোচালকের বিরুদ্ধে মারামারি ঘটনায় জড়িত থাকার অভিযোগে থানায় ‘মামলা দায়ের ও গ্রেপ্তারের প্রতিবাদে এবং নিঃশর্ত মুক্তির দাবীতে’ সিলেটের বিশ্বনাথে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ জুন) দুপুরে পৌর শহরের কালীগঞ্জ বাজারে ‘কালীগঞ্জ বাজার সিএনজি চালিত অটোরিক্সা স্ট্যান্ড আঞ্চলিক কমিটির’ ব্যনারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ৬ জুন সন্ধ্যায় কালীগঞ্জ বাজারে দু’পক্ষের মারামারির ঘটনার সময় অটোচালক শাহীন ঘটনাস্থলে অনুপস্থিত থাকার পরও মামলায় তাকে অভিযুক্ত করা হয়েছে। এমনকি গ্রেপ্তারও করা হয়। থানা পুলিশ যদি ঘটনাস্থলের ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য সংগ্রহ করলেই বেরিয়ে আসবে ঘটনার সময় শাহীন ঘটনাস্থলে ছিল, কি না? তাই সঠিক তদন্তের মাধ্যমে তাকে মামলা থেকে অব্যাহতি দেয়ার জন্য পুলিশ প্রশাসনের প্রতি জোরদাবী জানাচ্ছি।
কালীগঞ্জ বাজার সিএনজি চালিত অটোরিক্সা স্ট্যান্ড আঞ্চলিক কমিটির সিনিয়র সহ সভাপতি সুরুজ আলীর সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক আহাদ আলীর পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন স্ট্যান্ডের সাবেক সাধারণ সম্পাদক আব্দুছ সালাম, মেম্বার খাইরুল আমিন, নিপু চন্দ্র দাশ, সদস্য আব্দুর রউফ, রোকন মিয়া, সেলিম মিয়া, রাজু মিয়া, ম্যানেজার আল আমিন, ব্যবসায়ী হুসাইন আহমদ, প্রত্যক্ষদর্শী খলিল মিয়া ও তুহিন আহমদ।
সিলেটভিউ২৪ডটকম/প্রনঞ্জয়/এসডি-১৭



