ছবি: সিলেট ভিউ।

সিলেটের গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের একাধিক মামলার আসামী এবং উপজেলার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুছ ছামাদ জিলুকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৪ জুন) সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত আব্দুস ছামাদ জিলু (৫৪) সদর ইউনিয়নের তহিপুর গ্রামের মৃত আব্দুল মালিকের ছেলে।

 

পুলিশ জানায়, গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের একাধিক মামলার আসামী উপজেলার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুছ ছামাদ জিলুকে রবিবার (১৪ জুন) সন্ধ্যায় পৌরসভার এমসি একাডেমী স্কুল ও কলেজের সামনে থেকে গ্রেফতার করা হয়। 

 

বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার এসআই আবু সাঈদ জানান, ‘গ্রেফতারকৃত আব্দুস ছামাদ জিলুকে আইননানুগ পক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হবে।’

 


সিলেটভিউ২৪ডটকম/ হারিছ/ এহিয়া