ছবি: সংগৃহিত
সুনামগঞ্জের ছাতক থানা এলাকার জাউয়া বাজার ইউনিয়নের একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে দুই মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
গত বুধবার (১৭ জুন) সকাল ৮টার দিকে তারা নিখোঁজ হয়। এরপর ৪ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান মেলেনি। এই ঘটনায় ছাতক থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে।
নিখোঁজ দুই শিক্ষার্থী হলেন কোম্পানীগঞ্জ থানার শিমুলতলা নোয়াগাঁও গ্রামের হুছন আহমদ ও মোছা. রাশেদা বেগমের ছেলে হামিদুর রহমান (১৫) । তার উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, গায়ের রঙ উজ্জ্বল শ্যামলা।
অপর শিক্ষার্থী হল, ছাতকের নানকার গ্রামের মো. রইছ আলী ও মোছা. হনুফা বেগমের ছেলে মো. আলীম উদ্দিন (১৩)। সেও শ্যামলা বর্ণের এবং উচ্চতা প্রায় ৫ ফুট ৩ ইঞ্চি।
পারিবারিক ও জিডি সূত্রে জানা যায়, তারা দুজনেই ছাতক থানাধীন জাউয়া বাজার ইউনিয়নের অন্তর্গত 'দৌলতপুর শিক্ষা প্রতিষ্ঠান' (মাদ্রাসা)-এর ছাত্র।
ঘটনার দিন সকালে তারা মাদ্রাসার ভেতরে অজ্ঞাত স্থানে চলে যায় এবং পরবর্তীতে আর ফিরে আসেনি।
সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে ছাতক থানায় যথাক্রমে ১১৫ ও ১১৬ নম্বর সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
সন্তানদের হারিয়ে দুই পরিবারেই এখন চলছে চরম আতঙ্ক ও হাহাকার।
কোনো সহৃদয় ব্যক্তি যদি তাদের সন্ধান পেয়ে থাকেন, তবে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
হামিদুর রহমানের পরিবারের যোগাযোগ: ০১৭৩৪৮৬৮৫৬৩ / ০১৩০৪৭২৬৯৭০ ও মো. আলীম উদ্দিনের পরিবারের যোগাযোগ: ০১৭১০৭০৮২১৮ / ০১৭৯১২২১৮৯৫৬, ০১৩১০৮৬৭৪০১।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/ইকে



