ফাইল ছবি

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ২নং চৌমুহনী ইউনিয়ন ও ১নং ধর্মঘর ইউনিয়নে গত পাঁচদিনে চার কৃষকের বাড়িতে চুরি হয়। চার কৃষকের ১০টি গরু চুরি হয়েছে বলে জানা গেছে।

 

যাদবপুর গ্রামে এক কৃষকের গোয়ালঘর থেকে দুটি গরু চুরির ঘটনা ঘটেছে। সোমবার গভীর রাতে অজ্ঞাতনামা চোরেরা এই চুরি সংঘটিত করে।

 

ভুক্তভোগী কৃষক ইমাম হোসন জানান, প্রতিদিনের মতো রাতে তিনি তার গরুগুলো গোয়ালঘরে বেঁধে রাখেন। গভীর রাতে কোনো এক সময় চোরেরা গোয়ালঘরের দরজা খুলে ভেতরে প্রবেশ করে দুটি গরু নিয়ে যায়। গত ১৭ জুন বুধবারে ধর্মগঘর ইউনিয়নের দেবপুর গ্রামের রহমান সরদারের চারটি গরু, রসুলপুর গ্রামের ইয়ামিনের ২টি গরু সহ একই রাতে চৌমুহনী ইউনিয়নের নুরুল্লাপুর গ্রামের মোহাম্মদ কফিজুল মিয়ার ২টি গরু চুরি হয়।

 

ভুক্তভোগী কৃষকরা জানান, সকালে ঘুম থেকে উঠে গোয়ালঘরে গিয়ে গরু না দেখে হতভম্ব হয়ে পড়েন। পরে আশপাশে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায়নি। এতে তার আর্থিকভাবে ব্যাপক ক্ষতি হয়েছে বলে উল্লেখ করেন।

 

এ ঘটনার পর থেকে আশপাশের এলাকায় চোর আতঙ্ক বিরাজ করছে। সম্প্রতি এলাকায় গরু চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে, যা গ্রামবাসীর জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

 

এ বিষয়ে স্থানীয়রা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন। তারা নিয়মিত টহল জোরদার এবং চোর চক্রকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। ভুক্তভোগী ইমাম হোসনও প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও তার চুরি হওয়া গরু উদ্ধারের জোর দাবি জানিয়েছেন।

 

সিলেটভিউ২৪ডটকম/শামীম/ইকে