যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সোমবারই পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিতে পারেন-এমন খবর প্রকাশ করেছে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম। তবে এখন পর্যন্ত এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক রাজনৈতিক চাপ, দলীয় অসন্তোষ এবং নেতৃত্ব নিয়ে অভ্যন্তরীণ আলোচনার প্রেক্ষাপটে স্টারমার তাঁর ভবিষ্যৎ নিয়ে চিন্তাভাবনা করছেন। যদিও প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ সূত্র দাবি করেছে, তিনি এখনও দায়িত্ব পালনে মনোযোগী এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
এদিকে ক্ষমতাসীন লেবার পার্টির সম্ভাব্য পরবর্তী নেতৃত্ব নিয়ে আলোচনায় সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে অ্যান্ডি বার্নহ্যাম এর নাম। সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাপ্রবাহের পর দলীয় মহলের একাংশ মনে করছে, নেতৃত্ব পরিবর্তন হলে বার্নহ্যাম প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে থাকতে পারেন। বিভিন্ন প্রতিবেদনে তাঁর প্রতি সংসদ সদস্যদের বাড়তি সমর্থনের ইঙ্গিতও পাওয়া গেছে।
তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, স্টারমারের সম্ভাব্য বিদায় এবং নতুন নেতৃত্বের প্রশ্নটি এখনও আনুষ্ঠানিক সিদ্ধান্তের পর্যায়ে পৌঁছায়নি। ফলে আগামী কয়েকদিনের রাজনৈতিক পরিস্থিতি যুক্তরাজ্যের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে।
সিলেটভিউ২৪ডটকম/ এহসানুল/ এহিয়া



