ছবি: সংগৃহিত
সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য পদ পেলেন চার সাংবাদিক।
রবিবার (২১ জুন) এই চার সাংবাদিককে কার্যনির্বাহী পরিষদের এক সভায় ক্লাবের সদস্য হিসেবে অন্তর্ভূক্তির সিদ্ধান্ত হয়। সেই সাথে সহযোগী সদস্য পদে থাকা ৩ জনকেও পূর্ণাঙ্গ সদস্য করা হয়েছে।
সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
নতুন সদস্যদের মধ্যে রয়েছেন-মো. হাসান শিকদার সেলিম (ক্যামেরা পার্সন-নিউজ২৪ টিভি), মো. তাইনুল ইসলাম (স্টাফ রিপোর্টার-দৈনিক শ্যামল সিলেট), মো. রুমান আহমদ (মাল্টিমিডিয়া রিপোর্টার- দৈনিক আজকের পত্রিকা) ও নিবেন্দু তালুকদার (ফটো সাংবাদিক-সিলেটভিউ২৪.কম)।
এছাড়া সহযোগী সদস্য পদ থেকে যাদের সাধারণ সদস্য করা হয়েছে, তারা হলেন-মো. মশাহিদ আলী (স্টাফ রিপোর্টার-বার্তা২৪.কম), রেজা রুবেল (ফটো সাংবাদিক- দৈনিক শ্যামল সিলেট) ও এম কে তুহিন (স্টাফ রিপোর্টার-দৈনিক আধুনিক কাগজ)।
এবছর ক্লাবের সদস্য হিসেবে অন্তভূক্তির আবেদন করেন ২৫ জন। পরে স্কুটিনি কমিটির অনুষ্ঠিত সভায় ৪ জনকে প্রাথমিকভাবে সদস্য হিসেবে এবং সহযোগী সদস্য পদে থাকা ৩ জনকে সাধারণ সদস্য হিসেবে অনুমোদনের জন্য চূড়ান্ত করা হয়।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/ইকে



