ছবি: ফাইল ছবি।

বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি এবং সিলেটের সুপরিচিত সংবাদপত্র ব্যক্তিত্ব মো. ইসমাইল হোসেন আর নেই। কানাডার আলবার্টা প্রদেশের রাজধানী এডমন্টনে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে সিলেটের সংবাদপত্র অঙ্গনসহ সহকর্মী, শুভানুধ্যায়ী ও স্বজনদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

 


শুক্রবার (২৬ জুন) বাংলাদেশ সময় সকাল ১১টায় তিনি ইন্তেকাল করেছেন। মরহুমের পারিবারিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

 

ব্যক্তিগত জীবনে ইসমাইল হোসেন ছিলেন অত্যন্ত সদালাপী, সৎ, কর্মঠ ও সংবাদপত্রপ্রাণ একজন মানুষ। দীর্ঘদিন ধরে সংবাদপত্র বিতরণ ও এজেন্ট কার্যক্রমে নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে তিনি সবার আস্থা ও ভালোবাসা অর্জন করেছিলেন। তাঁর মৃত্যুতে সিলেটের সংবাদপত্র অঙ্গনসহ সহকর্মী, শুভানুধ্যায়ী ও স্বজনদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

 

পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুম ইসমাইল হোসেন মৃত হাজী আক্কাস গাজী ও সাফিয়া খাতুন দম্পতির সন্তান। মৃত্যুকালে তিনি দুই ছেলে, চার মেয়েসহ দেশে-বিদেশে অসংখ্য আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন। আগামীকাল শুক্রবার (২৬ জুন) বাদ জুমআ কানাডার এডমন্টনে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে সেখানেই তাঁকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্র নিশ্চিত করেছে।

 

 

সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া