সিলেটের কোম্পানীগঞ্জে থানা পুলিশের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীর নাম আলাল মিয়া। সে উপজেলার টুকেরগাঁও গ্রামের শিরু মিয়ার ছেলে। বৃহস্পতিবার দিবাগত রাতে টুকেরগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানার এএসআই আজিম উদ্দিন ও এএসআই মোঃ তোহা সঙ্গীয় ফোর্স সহ টুকেরগাঁও এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার ওয়ারেন্টভূক্ত সাজা প্রাপ্ত আসামী আলাল মিয়াকে গ্রেফতার করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খান জানান, মাদক মাললার সাজাপ্রাপ্ত ১ আসামীকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।
তিনি বলেন, ‘মাদক কারবারীদের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এর সাথে জড়িত যারাই থাকবে তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসবো।’
সিলেটভিউ২৪ডটকম/জলিল/এসডি-১৪



