ছবি: সংগৃহিত
প্রায় এক সপ্তাহ ধরে নিখোঁজ বিশ্বনাথের রামপাশা ইউনিয়নের পালেরচক গ্রামের সিপন আহমদ (২৪)। তাকে খুঁজে না পেয়ে থানায় একটি সাধারণ ডায়রি দায়ের করেছেন তার বড় ভাই রিপন আহমদ (২৮)।
শুক্রবার (২৬ জুন) বিকালে বিষয়টি নিশ্চিত করেছে বিশ্বনাথ থানপুলিশ। তারা জানায়, বৃহস্পতিবার (২৫ জুন) সিপন নিখোঁজের বিষয়ে তার ভাই রিপন জিডিটি দায়ের করেছেন। তিনি ওই গ্রামের মৃত তাহির আলী ও রিনা বেগমের ছেলে।
জিডিতে উল্লেখ করা হয়েছে, গত শনিবার (২০ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পালেরচক গ্রাম থেকে তার ভাই সিপন নিখোঁজ হয়েছেন। তার গড়ন ছোটোখাটো, গায়ের রঙ শ্যামলা। তিনি সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলেন।
তাকে না পেয়ে পরিবারের সদস্যরা হন্য হয়ে চারদিকে খুঁজছেন। তারা এ ব্যাপারে কোনো তথ্য থাকলে বা সিপনকে কোথাও দেখা গেলে তার বন্ধু মো. সাদেক আহমদের ০১৭২৭৩২৪৮৯২ অথবা ০১৭৭২৫৮৯৯৯৩ নম্বর বা বিশ্বনাথ থানাপুলিশের সাথে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ইকে



