ছবি: সংগৃহিত
গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়েরকৃত মামলার আসামী ছাত্রলীগ নেতা সৈয়দ জাহিদুর ইসলাম রাকিব (২২) নামে এক ছাত্রলীগনেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২৬ জুন) আমুড়া ইউনিয়নের কদমরসুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের সৈয়দ মুজিবুল ইসলামের পুত্র।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত সৈয়দ জাহিদুর ইসলাম রাকিব (২২) বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে দায়েরকৃত মামলার আসামী।
এছাড়া প্রধানমন্ত্রীর নামর বিভিন্ন কটুক্তিসহ জনসাধারণের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরীর লক্ষ্যে ভাইরাল ভিডিও নির্মাণকারীও তিনি। তিনি একজন ছাত্রলীগ নেতা।
গোলাপগঞ্জ থানার এসআই আবু সাঈদ জানান, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে ছাত্রলীগ নেতা সৈয়দ জাহিদুর ইসলাম রাকিবকে গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ গ্রেপ্তার করে। তাকে আদালতে প্রেরণের বিষয়টি প্রক্রিয়াধীন।
সিলেটভিউ২৪ডটকম/হারিস/ইকে



