পুড়ছে সিলেট! ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গায়ে ফুস্কা পড়ার উপক্রম। কেউ কেউ বলছেন, সিলেট এখন মধ্যপ্রাচ্যের দেশগুলোর মতো হয়ে গেছে। এত গরম এত গরম।


এই গরমে বড়ই কষ্টে কেটেছে সিলেটবাসীর দিন। সকাল থেকেই কর্মমুখী মানুষ গরমের হাঁপিয়ে উঠছিলেন। রাস্তাঘাটে মানুষ ছিলেন স্বাভাবিক অন্যান্য দিনের মতো। কিন্তু তা হলে কি হবে, সবাই ছিলেন প্রচণ্ড অস্বস্তিতে। বিশেষ করে শ্রমজীবী মানুষের অবস্থা ছিল সবচেয়ে করণ। কাজকর্ম স্থগিত রেখে বারবার বিশ্রামে যেতে হয়েছে। বিশেষ করে রিকশাওয়ালা, ঠেলা চালক, নির্মাণ শ্রমিকসহ কায়িক শ্রমের উপর নির্ভরশীলদের অবস্থা ছিল সবচেযে খারাপ। তাদের কাজ ফেলে বা রিকশা ঠেলা চালানো বন্ধ করতে হয়েছে বার। বয়স্ক নারী ও শিশুদের অবস্থাও ছির করুন।



সিলেট আবহওয়া অফিস জানিযেছে, সোমবার (২৯ জুন) সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।


এদিকে গত ২৪ ঘন্টায়ও সিলেট অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত ছিল। রবিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেট অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে ৩৫ দশমিক ৮ মিলিমিটার। অবশ্য সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি ঝরেনি। স্বাভাবিকভাবেই ৩৬ ডিগ্রি তাপমাত্রা ফিল হয়েছে এলাকা ভেদে ৩৯ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াসের মতো।


মঙ্গলবারও সিরলট অঞ্চলের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি, কোথাও আবার ভারী বৃষ্টিপাতের আভাস দেওয়া হয়েছে। কোথাও আবার বজ্রসহ বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কাও প্রকাশ করেছে আবহাওয়া অফিস।


দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তীত থাকতে পারে বলেও জানিয়েছে তারা।

 


সিলেটভিউ২৪ডটক/ইকে