সিলেটের ফেঞ্চুগঞ্জে জমিরুননেছা একাডেমী স্কুল অ্যান্ড কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী ও সংবর্ধনা অনুষ্ঠান সোমবার অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি আকিরুল ইসলাম চৌধুরী জিসান।
প্রধান বক্তা ছিলেন গভর্নিং বডির অভিভাবক সদস্য রুহুল আমিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক প্রতিনিধি সাজাউল হক মিলন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিহার রঞ্জন উকিল।
প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক মোহাম্মদ সোহাগ মিয়ার সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানের শুরুতে দোয়া পরিচালনা করেন সিনিয়র শিক্ষক নূর মাহমুদ চৌধুরী। এতে শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে আকিরুল ইসলাম চৌধুরী জিসান বলেন, “এইচএসসি পরীক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। নিয়মিত অধ্যয়ন, কঠোর পরিশ্রম, শৃঙ্খলা ও আত্মবিশ্বাসের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে হবে। শুধু ভালো ফলাফল অর্জনই নয়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার মানসিকতাও গড়ে তুলতে হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ— মোহাম্মদ জাকির হোসেন, মোহাম্মদ ফখরুল আলম, রেজাউল করিম, মো. মনজুরুল ইসলাম, মোয়াজ্জেম হোসেন, আওলাদ হোসেন, মিতা দেবনাথ, মোজাম্মেল হক ও সাকি রানী রায়।
অনুষ্ঠানের শেষ পর্বে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বিদায় ও পরীক্ষায় সর্বোচ্চ সাফল্য কামনা করা হয়।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৪



