ছবি: সংগৃহিত
ঘাসক্ষেতে পড়েথাকা তিনটি বস্তা উদ্ধার করেছে র্যাব-৯। সেগুলো ভর্তি ছিল গাঁজায়।
মঙ্গলবার (৩০ জুন) রাতে বিষয়টি জানিয়েছে র্যাবের গণমাধ্যম সেল। তারা জানায়- ৪টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার বারেক ইউনিয়নের গুচ্ছগ্রাম ইউনিয়নের ঘাসক্ষেত থেকে বস্তাগুলো উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত গাঁজার বাজারমূল্য প্রায় ১০ লাখ ৬০ হাজার টাকা।
উদ্ধারকৃত গাজার বিষয়ে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণের জন্য কসবা থানায় হস্তান্তর করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ইকে



