ছবি: সংগৃহিত
সিলেট সফরে আসছেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শুক্রবার (৩ জুলাই) তিনি সিলেট পৌঁছে শনিবার পর্যন্ত বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। এরমধ্যে আছে চাল ও নগদ টাকা বিতরণ।
বৃহস্পতিবার (২ জুলাই) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) ফখরুদ্দিন আহামেদ।
শুক্রবার দুপুর পৌণৈ ১২টায় তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে একটি সামাজিক অনুষ্ঠানে যোগদান করবেন। বিকাল ৩টায় তিনি সিলেট সদর উপজেলা অডিটোরিয়ামে তার স্বেচ্ছাধীন তহবিল থেকে অনুদান বিতরণ করবেন।
সাড়ে ৩টায় তিনি সদর উপজেলা অডিটোরিয়ামে সদর কৃষি অফিসের পার্টনার কংগ্রেস প্রোগ্রামে প্রধান অতিথি হিসাবে উপস্থিত খাকবেন। পরে একই স্থানে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। বিকাল সোয়া ৪টায় তিনি প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার, ক্ষুদ্র নৃগোষ্ঠির মানুষের মধ্যে ছাগল বিতরণ, বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন, ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতাল উদ্বোধন ও র্যাডিস ভ্যাকসিন প্রদান, বিকাল সোয়া ৫টায় ১৫নং ওয়ার্ড বিএনপির সেন্টার কমিটি ও বিশিষ্ট নাগরিকদের সঙ্গে যতরপুরে মতবিনিময় করবেন। রাত পৌণে ৮টার দিকে নগরীর নয়াসড়কের সাদিক টাওয়ারে খ্রিষ্টাল প্লেসে জালালালাবাদ রোটারি ক্লাবের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগদান।
পরদিন সকাল ৯টার দিকে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্যালয়ে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং সিলেট নগরীর সব সরকারি প্রতিষ্ঠানে সার্বিক বিষয় নিয়ে আলোচনা, সকাল ১০টা ৪৫ মিনিটে সদরের সোনাতলায় সিলেট সদরের ৭ ইউনিয়নের ২ হাজার দুঃস্থ ও অসহায়দের মধ্যে চাল এবং নগদ ১ হাজার টাকা করে বিতরণ করবেন।
পরে একই স্থানে তিনি মোগলগাঁও ইউনিয়নের হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত ১৫০ জন কৃষকের মধ্যে চাল ও নগদ অর্থ বিতরণ শেষে দুপুর সোয়া ১২টায় ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন।
সিলেটভিউ২৪ডটকম/ইকে




