‎গাজীপুরের কোনাবাড়ী থানা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. আনোয়ার পারভেজকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৩ জুলাই) জুমার নামাজ শেষে আমবাগ পশ্চিমপাড়া এলাকায় নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। 


পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।


কোনাবাড়ী থানার ওসি মো. ইফতেখার হোসেন জানান, আনোয়ার পারভেজকে কোনাবাড়ী থানায় সন্ত্রাস দমন আইনের একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক