ছবি: সংগৃহিত

সিলেটে নষ্ট ফ্রিজে ইনসুলিন সংরক্ষণের দায়ে নূরজাহান ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 


মঙ্গলবার (৭ জুলাই) বিকালে সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. তানজিব হোসাইন তানভীর এই দণ্ড প্রদান করেন।

 

প্রত্যক্ষদর্শী ও জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, সিলেট মহানগরীর চন্ডিপুলের নূর জাহান ফার্মেসিতে অন্যান্য অনিয়মের পাশাপাশি  নষ্ঠ ফ্রিজে ইনসুলিন সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। বিষয়টি স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। আর তাই নূর জাহান কর্তৃপক্ষকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

 

অভিযানে র‌্যাব-৯ ও সিলেট মহানগর পুলিশের একটি দল সার্বিক সহযোগীতা করে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন সজীব।

 

সিলেটভিউ২৪ডটকম/ইকে