ছবি: এ আই তৈরি

সিলেটে অতি ভারী বর্ষণ চলছে। কখনো বিরতি দিয়ে, কখনো বা টানা। গত ৩৬ ঘন্টায় এ অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে ১৭০ মিলিমিটারের বেশী। আগামী ২৪ ঘন্টায়ও ভারী বর্ষনের পূর্বাভাসে দেওযা হয়েছে।

 


বৃহস্পতিবার (৯  জুলাই) সন্ধ্যা ৬টায় সিলেট আবহাওয়া অফিস থেকে পাঠানো পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

 

পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত সিলেট অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে ১১২ দশমিক ৩ মিলিমিটার। আর বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে ৫৮ মিলিমিটার। বৃষ্টি হচ্ছে উজানেও। ভারতের মেঘালয় আসামের গণমাধ্যমেও ভারী বৃষ্টির খবর প্রকাশ হচ্ছে।

 

এর প্রভাব পড়তে শুরু করেছে সিলেটের নদ-নদীগুলোতে। বিশেষ করে প্রধান দুই নদী সুরমা-কুশিয়ারার পানি বাড়তে শুরু করেছে। ইতিমধ্যে কয়েকটি পয়েন্টে পানি বিপৎসীমা ছুঁই ছুঁই।

 

এ অবস্থায় আগামী ২৪ ঘণ্টার আবহাওযার পূর্বাভাসেও সিলেট অঞ্চলে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়াবিদরা।

 

বৃহস্পতিবার সিলেট অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

 

দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তীত থাকতে পারে বলেও জানিয়েছে সিলেট আবহাওযা অফিস।

 

সিলেটভিউ২৪ডটকম/ইকে