গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে একটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে ৪ নারী ও ৪ পুরুষকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৮ জুন) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে ওই হোটেল থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর ২টায় গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- কোনাবাড়ীর একটি আবাসিক হোটেলের ম্যানেজার মো. তারেক শিকদার (২৩), হোটেলের স্টাফ মো. মামুন মিয়া (৪২), মো. মামুন মিয়া ওরফে রুবেল (২১), মো. রবিউল ইসলাম (২৪) এবং ৪ জন নারী।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে কোনাবাড়ী থানার ওসি ইফতেখার হোসেন বলেন, অভিযুক্তদের বুধবার রাতে একটি আবাসিক হোটেল থেকে গ্রেফতার করে বৃহস্পতিবার দুপুর ২টায় আদালতে পাঠানো হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক




