ছবি: সিলেট ভিউ।

সিলেটের গোলাপগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় পরিবারের আরও তিনজন আহত হয়েছেন।

 


বৃহস্পতিবার (০৯ জুলাই) রাতে উপজেলার সিলেট টু জকিগঞ্জ সড়কের ফুলবাড়ী ইউনিয়নের করমপুর গেইট এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। 

 

নিহত ব্যক্তি- উপজেলার পৌর এলাকার ইয়াগুল গ্রামের মৃত তছির আলীর ছেলে আখদ্দছ আলী (৬০)। আহতরা হলেন-নিহতের স্ত্রী রোকসানা বেগম (৩৫), ছেলে মুসেদ আহমদ (১৮) এবং মেয়ে হুমায়রা বেগম (৮)। দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ভাগনা ও গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক জাহিদ উদ্দিন।

 

দুর্ঘটনা ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম।

 

 

সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া/ ০৪