লায়ন্স ক্লাব অব সিলেটের ডিরেক্টর ও পাস্ট প্রেসিডেন্ট ডা খন্দকার মাজহারুল আনোয়ার লায়ন্স ইন্টারন্যাশনাল বাংলাদেশ চ্যাপ্টারের গভর্নর নির্বাচিত হয়েছেন। 

ঢাকার শেরাটন হোটেলে তিন জুন অনুষ্ঠিত সম্মেলনে ১৮৮ ডেলিগেটের মধ্যে ১৮৭ জনের সরাসরি ভোটে তিনি (২০২৬-২০২৭)গভর্নর নির্বাচিত হন। 


হংকংয়ে অনুষ্ঠিত লায়ন্সের ১০৮ তম ইন্টারন্যাশনাল কনভেনশনে শপথ গ্রহণ করে তিনি ৮ জুলাই দেশে ফিরে গভর্নরের দায়িত্ব গ্রহণ করেন। 

এর আগে ডা খন্দকার মাজহারুল আনোয়ার ১ম ভাইস জেলা গভর্নর এবং ২য় ভাইস জেলা গভর্নর হিসেবে ও দায়িত্ব পালন করেন। 

১৯৯৬ সালে লিও ক্লাব অব সিলেট সরকারী ভেটেরিনারি কলেজের মধ্য দিয়ে লায়োনিজমে যাত্রা শুরু তার। 

ধারাবাহিকভাবে তিনি লায়ন্স ক্লাব অব সিলেটের সদস্য সেক্রেটারি এবং সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচিত হন। 

নরসিংদী জেলার মনোহরদী উপজেলার বাসিন্দা লায়ন খন্দকার মাজহারুল আনোয়ার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রেজুয়েশন ডিগ্রি লাভ করেন। 

চাকুরী জীবনের তিনি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্টার এবং খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের  রেজিস্টার হিসেবে দায়িত্ব পালন করেন। 

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের মানবিক দায়িত্ব পালনে তিনি দেশবাসীর সহযোগিতা চেয়েছেন।
 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৫