ছবি: সংগৃহিত

সিলেটে হাইড্রোলিক হর্ণ বাজানো, কাগজপত্র ঠিখ না থাকাসহ অন্যান্য অপরাধে ১১টি যানবাহনকে সাড়ে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 


বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত পরিবেশ অধিদপ্তর ও র‌্যাব-৯ এর যৌথ অভিযানে এই জরিমানা আদায় করা হয়।

 

র‌্যাব জানায়, অভিযানকালে হাইড্রোলিক হর্ণ বজাানোর প্রমাণ পাওয়া গেছে। এছাড়াও অনেক যানবাহনের কাগজপত্র সঠিক ছিলনা। তাই তাদেরকে এই জরিমানা করা হয়।

 

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত রাখারর ঘোষণাও দিয়েছেন র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম সোহাগ।

 

সিলেটভিউ২৪ডটকম/ইকে