ভারতের ককরোচ জনতা পার্টি (সিজেপি) দাবি করেছে, তাদের উত্থাপিত সব দাবি সরকার মেনে নিয়েছে। এ পরিস্থিতিতে আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে দলটি। খবর টাইমস অব ইন্ডিয়ার।
শনিবার জন্তর মন্তরের আন্দোলনস্থলে সিজেপির জাতীয় মুখপাত্র আশুতোষ রাংকা বলেন, দলের সব দাবি সরকার গ্রহণ করেছে। তাই আন্দোলনকারীদের অবিলম্বে বিক্ষোভ কর্মসূচি শেষ করে শান্তিপূর্ণভাবে নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার অনুরোধ করা হলো।
রাংকা বলেন, ভবিষ্যৎ কর্মসূচি ও পরবর্তী কৌশল সম্পর্কে পরে দলের পক্ষ থেকে জানানো হবে।
এদিকে আরশোলাদের আন্দোলনের অন্যতম মুখ সোনম ওয়াংচুক দলের নেতা-কর্মীদের অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন।
তিনি বলেন, যারা শুরু থেকেই এই ইস্যু তুলে ধরে আন্দোলন গড়ে তুলেছিলেন, তাদের প্রতি তিনি কৃতজ্ঞ।
অন্যদিকে আশুতোষ রাংকা বলেন, সিজেপির দাবিগুলো কোনোভাবেই চরমপন্থি ছিল না; বরং এগুলো ছিল সাধারণ ও মৌলিক দাবি। সরকারের সব দাবি মেনে নেওয়ার সিদ্ধান্তে সেটিই প্রমাণিত হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-১৩




