ছবি: সংগৃহিত

মৌলভীবাজারের রাজনগরে ৭ বছর বয়সী শিশু বলাৎকারের ঘটনায় অভিযুক্ত আছদ্দর মিয়ার ছেলে হুমায়ুন মিয়াকে (৩৫) আটক করেছে র‌্যাব-৯ শ্রীমঙ্গলের একটি টিম।

 


গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যা রাতে উপজলা সদর থেকে আটক করে। পরে আইন প্রক্রিয়া শেষে রাতেই তাকে রাজনগর থানায় হস্থান্তর করে। পরে রাজনগর থানাপুলিশ মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করে। এর আগে শিশুটির মা বাদী হয়ে রাজনগর থানায় লিখিত অভিযোগ (মামলা নং -১৫) দায়ের করেন।

 

মামলার এজহার ও পুলিশ সূত্রে জানা যায়, রাজনগর উপজেলার ফতেহপুর ইউনিয়নের কাশিপুর গ্রামের কয়ছর মিয়ার ফিসারিতে কাজ করে ওই এলাকার অভিযুক্ত আছদ্দর মিয়ার ছেলে হুমায়ুন মিয়া (৩৫)। ফিসারির পাশের বাড়ির ওই শিশুটি শনিবার সকালে সেখানে গেলে হুমায়ূন মিয়া তাকে ফুসলিয়ে পায়ুপথে বলৎকার করে। শনিবার রাতে অসুস্থ শিশুটিকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।

 

এদিকে এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে রাজনগর থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে রাজনগর থানার পুলিশ অভিযান চালালেও তাকে আটক করতে পারেনি। পরে র‌্যাব-৯ অভিযান চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে তাকে রাজনগর থেকে আটক করে। পরে রাতেই রাজনগর থানা পুলিশের কাছে হস্থানতর করে।


 
এ ব্যাপারে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দীন ভূঁইয়া বলেন, শিশুটির মা বাদী হয়ে মামলা করেছেন। র‌্যাব-৯ অভিযুক্ত হুমায়ূন মিয়াকে আটক করে রাজনগর থানায় হস্থান্তর করে। পরে মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

সিলেটভিউ২৪ডটকম/সুহেল/ইকে