অস্ট্রেলিয়ার সিডনি শহরের বাংলাদেশি অধ্যুষিত এলাকা নামে পরিচিত লাকেম্বায় এক সড়ক দুর্ঘটনায় দুই পথচারী গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।
আশঙ্কাজনক অবস্থায় ৩০ বছর বয়সী একজন মহিলাকে লিভারপুল হাসপাতালে ভর্তি ও ৬০ বছর বয়সী পুরুষকে সেন্ট জর্জ হাসপাতালে নেওয়া হয়েছে।
নিউ সাউথ ওয়েলস পুলিশ জানায়, জরুরি সহায়তার কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। লাকেম্বায় দ্য বুলেভার্ড সড়কে নির্ধারিত পথচারী পারাপারের স্থানে দুর্ঘটনা ঘটে।
সাদা রঙের একটি টয়োটা টারাগো গাড়ি টি পথচারীদের ধাক্কা দেওয়ার পর গাড়ি টি নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি অডি গাড়িকে আঘাত করে। সিসিটিভির ফুটেজ ঘটনার কিছু অংশ পাওয়া গেছে বলে নিশ্চিত করা হয়।
দুর্ঘটনার পর অপরাধস্থল ঘোষণা করে তদন্ত শুরু। দুর্ঘটনার কারণ, গাড়ির গতি, পথচারীদের অবস্থানসহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখছে পুলিশ।
এদিকে দুর্ঘটনায় জড়িত গাড়িটির ৮২ বছর বয়সী চালককেও চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ইদ্রিছ/এসডি-১৪




