​যুক্তরাজ্যে বসবাসরত সিলেট সিটি কর্পোরেশনের (সিকিক) ২৯ নং ওয়ার্ডের বাসিন্দাদের নিয়ে এক আবেগঘন পরিবেশ ও আনন্দঘন আবহ আমেজে মতবিনিময় সভা ও নৈশভোজ সম্পন্ন হয়েছে।
 

সোমবার সন্ধ্যায় যুক্তরাজ্যের লন্ডনের হোয়াইটচ্যাপেলস্থ 'তারা তারি' (Tara Taree) রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।


​যুক্তরাজ্য সফররত সিলেট সিটি কর্পোরেশনের ২৯ নং ওয়ার্ডের আগামী নির্বাচনের কাউন্সিলর পদপ্রার্থী, সমাজসেবক ও শিক্ষানুরাগী রোটারিয়ান রাসেল মাহবুবের সম্মানার্থে এবং স্থানীয় প্রবাসীদের সাথে কুশল বিনিময়ের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবু বকর এবং সার্বিক পরিচালনা করেন এম. ইকবাল লতিফ।

সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন আবুল কাশেম এবং শুভেচ্ছা ও স্বাগত বক্তব্য প্রদান করেন নাজমুল হোসেন।

​সভায় প্রধান আকর্ষণে রোটারিয়ান রাসেল মাহবুব ২৯ নং ওয়ার্ডকে একটি আধুনিক, সুসংগঠিত ও মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তোলার বিভিন্ন কর্মপরিকল্পনা ও প্রবাসীদের ভূমিকার কথা তুলে ধরে বক্তব্য প্রদান করেন।
 

​এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও মুক্ত আলোচনায় অংশ নেন—শাহ আখতার হোসেন টুটুল, লাবীদ আহমদ, আবু হোসেন, মঈন উদ্দীন, মামুন লতিফ, আব্দুল হান্নান, খালেদ চৌধুরী, রাকিব আলী, আব্দুস সাত্তার, কাউন্সিলর রাজীব আহমদ, মুকুল, শাহ মোস্তাক, শাহ খালেদ, মঈনুল কিবরিয়া, কামাল, মুননা ও জুবায়েরসহ অন্যান্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
 

​অনুষ্ঠানে উপস্থিত থেকে পরামর্শ ও সমর্থন জ্ঞাপন করেন ইমাম উদ্দীন, জালাল উদ্দিন, সাদিকুল হক, বজলুর রহমান, জাকারিয়া জাবের, শাহাদাত, জাবেদ হোসাইন, খালেদ আহমদ, মিসবাহ ইসলাম, সুমন আহমদ, আবু সুফিয়ান, হুমায়ুন আহমেদ, গোলাম জাকারিয়া, তোহা মোস্তফা, উস্তাদ হোসেন, শাহ রাজীব, কামাল উদ্দিন, মাইকেল, মুন্না, ফরিদ আহমেদ, শাহজাহান, আবুল ফয়েজ, হোটেল আহমদ, জুবায়ের মোস্তফা, কল্লোল আহমেদ, লিপু হোসেন, নাহিদ আহমদ, কয়েক আহমদ, শাকিল আহমেদ, শওকত আহমদ, কালাম, অপু, রনি, জুয়েল প্রমুখ প্রবাসী ভাই ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব।

​অনুষ্ঠান শেষে উপস্থিত সকল প্রবাসীদের নৈশভোজে আপ্যায়িত করা হয় এবং প্রবাসে ২৯ নং ওয়ার্ডবাসীর এই সুন্দর মেলবন্ধন ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার প্রশংসা করা হয়।

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-১১