ছবি: ফাইল ছবি।

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের একটি এলাকা থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জুলাই) ভোরে নিজ বাড়ির পাশে একটি আমগাছ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। 

 


নিহত ওই যুবক মো. আল-আমিন মিয়া (৩৫)। তিনি নবীগঞ্জ উপজেলার ৫ নম্বর আউশকান্দি ইউনিয়নের বনগাঁও গ্রামের মৃত মহব্বত আলীর ছেলে।

 


পুলিশ জানায়, মঙ্গলবার (২৮ জুলাই) ভোরে পরিবারের সদস্যরা বাড়ির দক্ষিণ পাশে একটি আমগাছে আল-আমিন মিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় নবীগঞ্জ থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে পরে ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়।

 

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হোসেন জানান, ‘প্রাথমিকভাবে পারিবারিক ও আর্থিক সমস্যার তথ্য পাওয়া গেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্ত কার্যক্রম শেষ হওয়ার আগে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।’ 

 

তিনি বলেন, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

 

 

সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-০৭