মাজকে আলোকিত করতে যুব সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ও ইসলামী যুব মজলিসের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল বলেছেন, একটি কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠায় যুবকরাই অগ্রণী ভূমিকা রাখতে পারে। তিনি আদর্শবান, নৈতিক ও দায়িত্বশীল যুবসমাজ গড়ে তোলার আহ্বান জানান।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে ইসলামী যুব মজলিস মৌলভীবাাজরের বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


ইসলামী যুব মজলিস বড়লেখা উপজেলা শাখার সভাপতি মাওলানা আবুল হাসান হাদী-এর সভাপতিত্বে এবং সেক্রেটারি এনামুল হক-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শাহিন, মৌলভীবাজার জেলা সভাপতি প্রিন্সিপাল মো. এহসানুল হক, খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার সহ-সভাপতি মাওলানা লুৎফর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল খালিক, সহ-সহসাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক এম. এম. আতিকুর রহমান এবং বড়লেখা উপজেলা সভাপতি মাওলানা কাজী এনামুল হক।

এ ছাড়া বক্তব্য দেন খেলাফত মজলিস বড়লেখা উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা মোতাহিরুল ইসলাম, মাওলানা এখলাছুর রহমান, সেক্রেটারি ফয়সল আলম স্বপন, পৌর সভাপতি মাওলানা লুৎফুর রহমান, ইসলামী যুব মজলিস মৌলভীবাজার জেলা শাখার সহ-সভাপতি এম. খসরু, জেলা অর্থ সম্পাদক আহমেদ রেজা, জেলা প্রচার সম্পাদক নুহ বিন হোসাইন, বড়লেখা উপজেলা শাখার সহ-সভাপতি শাহিদুল ইসলাম শাহেদ, সহ-সাধারণ সম্পাদক হাফিজ দেলোয়ার হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা জাকারিয়া হোসাইন, শ্রমিক মজলিস বড়লেখা উপজেলা শাখার সভাপতি মাওলানা আতিকুর রহমান, ইসলামী ছাত্র মজলিস বড়লেখা উপজেলা শাখার সভাপতি উবায়দুল হক আবিদ, সাধারণ সম্পাদক মামনুন হোসাইনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা নৈতিকতা, আদর্শ ও ইসলামী মূল্যবোধে উদ্বুদ্ধ যুবসমাজ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন এবং সমাজ ও রাষ্ট্রের কল্যাণে যুবকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সিলেটেভিউ২৪ডটকম/লাভলু