জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।
নাসীরুদ্দীন পাটওয়ারী যদি ভবিষ্যতে নারায়ণগঞ্জে পা দেওয়ার দুঃসাহস দেখায় তবে মহানগর বিএনপি তাকে প্রতিহত করবে বলে ঘোষণা দিয়েছেন দলটির নারায়ণগঞ্জ মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন।
শনিবার (১ আগস্ট) বিকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে এনসিপি নেতাদের কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ তিনি এ ঘোষণা দেন তিনি।
তিনি বলেন, “তেলাপোকা-ছাড়পোকা যদি কিছু বলে তবে আমাদের উচিত তাদের জুতা দিয়ে পা দিয়ে পিষিয়ে মেরে ফেলা। এ বাটপার নাসীরুদ্দীন পাটওয়ারী কোথায় ছিল ১৭ বছর। প্রাণ আরএফ কোম্পনিতে এক্সিকিউটিভ হিসাবে সে চাকরি করেছে। নাসীরুদ্দীন পাটওয়ারী, আসিফ মাহমুদ, নাহিদ ৫ আগস্টের আগে তার কোথায় ছিল। তারা আওয়ামী লীগ ও ছাত্রলীগের লুঙ্গির নীচে ছিল। লুঙ্গির নীচ থেকে বের হয়ে আজ আপনারা বড় নেতা।”
তিনি বলেন, ‘তেলাপোকা-ছাড়পোকাদের আজেবাজে বক্তব্যে সফল প্রধানমন্ত্রীর তারেক রহমানের কিছুই হবে না।’
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে প্রতিবাদ মিছিলটি বের হয়ে চাষাঢ়া হয়ে ২নং রেলগেট ঘুরে পুনরায় মিশনপাড়া গিয়ে সমাবেশ করে।
মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, ফতেহ মোহাম্মদ রেজা রিপন, অ্যাডভোকেট রফিকুল ইসলাম, আওলাদ হোসেন, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-২০




