ছবি: সংগৃহিত
সিলেট -৩ আসনের সাংসদ এম আব্দুল মালিক বলেছেন, লক্ষ কোটি টাকা দুর্নীতি হয়েছে। ইচ্ছামত "ছেফলেফ" (নামমাত্র কাজ) করে রাস্তাঘাট, বিভিন্ন ভবন ইত্যাদির দুর্দশা করে রাখা হয়েছে। স্বৈরাচার সরকারের মত পকেটের লোক দিয়ে এখন আর কাজ হবে না। কোন কন্ট্রাক্টর ছেফলেফ করে পার পাবেন না। এজন্য সাংবাদিকদেরও দৃষ্টি রাখতে হবে।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকালে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের মল্লিকপুর ইসলাম বাজারে গণসংর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি সিলেট -৩ আসনের সাংসদ এম আব্দুল মালিক তার বক্তব্যে কথাগুলো বলেন।
সাংসদ এম আব্দুল মালিক কে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবজাল হোসেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির উপদেষ্টা মোজ্জামেল হোসেন চৌধুরী ইকবাল, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন সাহেদ, উত্তর কুশিয়ারা ইউনিয়নের চেয়ারম্যান আহমেদ জিলু, বিএনপি নেতা সিরাজুল ইসলাম, শেখরুল ইসলাম, ঘিলাছড়া ইউনিয়ন বিএনপি সভাপতি রুহুল আমিন, ইউপি সদস্য বদরুল ইসলাম জাহাঙ্গীর, ইউপি সদস্য সুমন আহমেদ, সাবেক সদস্য বেলাল আহমেদ, বিএনপি নেতা সিজ্জিল আহমেদ, জাহাঙ্গীর মিয়া প্রমুখ।
অনুষ্ঠান শুরু সংবর্ধিত অতিথ সিলেট -৩ আসনের সাংসদ এম আব্দুল মালিক কে ফুল দিয়ে সংবর্ধনা জানান স্থানীয় নেতাকর্মীরা।
সিলেটভিউ২৪ডটকম/ফরিদ/ইকে




