ছবি: ফাইল ছবি।

হবিগঞ্জ শহরতলীর উমেদনগর এলাকায় বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলমগীর মিয়া (৩৫) নামে এক চোর মারা গেছে। শুক্রবার (৭ আগস্ট) ভোরে এই ঘটনাটি ঘটে। 

 


নিহত ওই যুবক শহরতলীর উমেদনগর পুরানহাটি এলাকার সামছুল হকের ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়- আলমগীর মিয়া এলাকার একজন চিহ্নিত ও দুর্ধর্ষ চোর। বৃহস্পতিবার গভীর রাতে উমেদনগর এলাকায় সে বৈদ্যুতিক তার চুরি করতে যায়। এসময় অসাবধানতা বশত সে স্পৃষ্ট হয়ে যায়। এতে তার সারা শীরের ঝলসে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌছে তাকে উদ্ধার করে। তবে ততক্ষেণে সে মারা যায়। আমলগীরের মরদহ ময়নাতদন্তের জন্য জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

 

বিষয়টি নিশ্চিত করেন সদর থানার এসআই ধ্রুবেশ চক্রবর্তী। তিনি বলেন, ‘তার বিরুদ্ধে একাধিক চুরির অভিযোগ রয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

 


সিলেটভিউ২৪ডটকম/ জাকারিয়া/ এহিয়া-০২