নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উপজেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আবু রায়হান সোহাগকে গ্রেপ্তার পুলিশ।
 

বুধবার (১২ আগস্ট) ভোর ৫টার দিকে যশোরের শার্শা থানাধীন উলাশী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।


আবু রায়হান সোহাগ (৩৬) শার্শা উপজেলার উলাশী দক্ষিণপাড়া এলাকার মৃত আব্দুর রবের ছেলে।
 

পুলিশ জানায়, সোহাগের নামে থানায় মামলা ছিল। শার্শা থানা পুলিশ সংবাদ পেয়ে উলাশী এলাকায় অভিযান চালিয়ে আবু রায়হান সোহাগকে গ্রেপ্তার করে।
 

পুলিশ সূত্রে জানা গেছে, তিনি সাবেক শার্শা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে ছাত্রলীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে।
 

শার্শা থানার ওসি শামিনুল হক বলেন, গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-০৮