সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে চরম দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থীরা। দিনের বিভিন্ন সময়ে বিদ্যুৎ চলে যাওয়ার পাশাপাশি রাতেও দীর্ঘসময় বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থীদের পড়াশোনা ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

শিক্ষার্থীদের অভিযোগ, বিদ্যুৎ চলে গেলে কক্ষগুলোতে প্রচণ্ড গরম ও অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি হয়। বিশেষ করে পরীক্ষার সময় দীর্ঘসময় বিদ্যুৎ না থাকায় পড়াশোনায় মারাত্মক বিঘ্ন ঘটে। বিদ্যুৎ না থাকায় মোবাইল ও ল্যাপটপ চার্জ দেওয়া, পানি সরবরাহসহ হলের বিভিন্ন প্রয়োজনীয় কার্যক্রমও ব্যাহত হয়।অন্যদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ চলে এবং বালুচর এর অনেক এলাকায়ও দেখা গেছে বিদ্যুৎ থাকে কিন্তু সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে বিদ্যুৎ নাই।


হলের কয়েকজন শিক্ষার্থী জানান, দীর্ঘদিন ধরে সমস্যাটি চললেও স্থায়ী কোনো সমাধান হচ্ছে না। মাঝে মাঝে বিদ্যুৎ এলেও আবার দ্রুত চলে যায়। ফলে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।

এ বিষয়ে হল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে শিক্ষার্থীরা দ্রুত বৈদ্যুতিক লাইন ও যন্ত্রপাতি পরীক্ষা, প্রয়োজনীয় মেরামত এবং জরুরি বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

শিক্ষার্থীদের জোড়ালো দাবির প্রেক্ষিতে সিকৃবির উপাচার্য মো. আলিমুল ইসলাম বলেন, অতিদ্রুত বিদ্যুৎ এর বিশেষ লাইন। হলগুলোতে সুপেয় পানির ব্যাবস্থাও হলের পানি ধারন ক্ষমতা বৃদ্ধির জন্য রিজার্ভার ট্যাংক তৈরি করা হবে।
 


সিলেটভিউ২৪ডটকম/পিডি/এসডি-২৪